• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আ.লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন কারাগারে

   ৮ এপ্রিল ২০২৫, ০১:২৩ পি.এম.

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা।

দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায় বিচার প্রার্থনা করলে আদালতের বিচারক এই আদেশ দেন।

মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতা মামলা রয়েছে। এর মধ্যেই তিনি মহামান্য হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। পরে মঙ্গলবার সকালে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক জামি নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে কোন কোন মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন এবং আজ কোন মামলায় তাকে কারাগারে পাঠানো হলো এর সুনির্দিষ্ট তথ্য বিকালের আগে দেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানিকগঞ্জে খাল পাড়ে ছাত্রদের ওপর হামলা করার বিস্তর অভিযোগ রয়েছে। তাছাড়া ৪ আগস্ট ঢাকা আরিচা মহাসড়কে ছাত্র-জনতার ওপর গুলি করার নিদের্শদাতা ও অর্থযোগান দাতা। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা থাকায় ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াগাতীতে  ৩৮ কেজি গাঁজাসহ ১ নারী আটক
নড়াগাতীতে  ৩৮ কেজি গাঁজাসহ ১ নারী আটক
প্রশাসকের সঙ্গে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ
প্রশাসকের সঙ্গে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ
দূর্গাপুরে ৩ বস্তা মদসহ গ্রেপ্তার ১
দূর্গাপুরে ৩ বস্তা মদসহ গ্রেপ্তার ১