• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মোদিকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই: সারজিস

   ৭ এপ্রিল ২০২৫, ০৯:৫০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

সোমবার (৭ এপ্রিল) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম লিখেছেন, ‘ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর সম্মতিক্রমে ওয়াকফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে আরেকটি ‘কালো আইন’ তৈরি হলো।

উগ্র সম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি নিজেকে আরও উগ্র সম্প্রদায়িক হিসেবে প্রমাণ করল এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরো প্রশ্নবিদ্ধ করল।গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুড়ে ফেলার বিকল্প নেই।’

এর আগে ভারতে ওয়াকফ আইন ইস্যুতে ফেসবুক পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। লিখেছিলেন, ভারতে মোদি সরকার মুসলমানবিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে।

নতুন আইন পাস করে তারা মুসলমানদের ‘ওয়াকফ’ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং এসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারির বিধান করেছে। এ আইন ব্যবহার করে পুরোনো মসজিদসহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা
সংসদের সংরক্ষিত নারী আসন নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
ঢাকা উত্তর ছাত্রদলের যুগ্ন সম্পাদক হলেন নাগেশ্বরীর হাফিজুর
ঢাকা উত্তর ছাত্রদলের যুগ্ন সম্পাদক হলেন নাগেশ্বরীর হাফিজুর