• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে উত্তাল খুলনা

   ৭ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পি.এম.

খুলনা প্রতিনিধি

ফিলিস্তিনে নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের নির্মম গণহত্যার প্রতিবাদ, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার দাবি নিয়ে খুলনার শিববাড়ি মোড়ে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ।

বিভিন্ন সংগঠনের ব্যানার নিয়ে সোমবার (৭ এপ্রিল) দুপুর থেকে শিববাড়ি মোড়ে জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। 

এ সময় সমাবেশে থাকা অনেকের হাতে স্বাধীন ফিলিস্তিনের পতাকা এবং ইসরায়েলি পণ্য বর্জনের স্লোগান লেখা প্লাকার্ড দেখা যায়। বিক্ষোভকারীরা ইসরায়েলি পণ্য বয়কট করে তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়ার আহ্বান জানান।

এ সময় ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ তৌহিদি জনতা, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন এ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এর আগে নগরীর বিভিন্ন এলাকা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পাড়া-মহল্লা থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর শিববাড়ি মোড়ে এসে জমায়েত হয়। এরপর সেখানে সমাবেশ করে তৌহিদি জনতা। এতে হাজার হাজার ধর্মপ্রাণ নারী, পুরুষ ও শিক্ষার্থী অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের ওপর নৃশংসতা চালানো হচ্ছে। বর্বর এই হামলায় পাথরের মতো মরছে মানুষ। কিন্তু জাতিসংঘসহ বিশ্ব মোড়লরা এ নিয়ে কোনো প্রতিবাদ করছে না। আমরা এই মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলের বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে এখনই সময় বিশ্বের মুসলিম সম্প্রদায়কে এক হয়ে ফিলিস্তিন স্বাধীন করার। অন্যথায় বিশ্ব মানবতা ভূলুন্ঠিত হবে।

বিক্ষোভকারীরা, ‘নারা-এ-তাকবির, আল্লাহু আকবার, ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ বিচার চাই, জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, ইউ হু আই হু, প্যালেস্টাইন প্যালেস্টাইন, ইসরায়েলি পণ্য বয়কট চাই, বয়কট চাই, জেগেছে জেগেছে, মুসলিম বিশ্ব জেগেছে, ইসরায়েলের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
নড়াগাতীতে  ৩৮ কেজি গাঁজাসহ ১ নারী আটক
নড়াগাতীতে  ৩৮ কেজি গাঁজাসহ ১ নারী আটক
প্রশাসকের সঙ্গে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ
প্রশাসকের সঙ্গে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ