• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে সাতক্ষীরায় বিক্ষোভ

   ৭ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পি.এম.

সাতক্ষীরা প্রতিনিধি 

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিকে ঘিরে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের জনগণ।

সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের অসিফ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

পরে মিছিলটি শহর ঘুরে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সমাবেশে ইসরায়েলের বিচেরের দাবিতে নানা স্লোগান দেওয়া হয়। এসময় ইসরায়েলি পণ্য বয়কটের সিদ্ধান্তও নেয় প্রতিবাদী ছাত্র-জনতা।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলার আহ্বায়ক আরাফাত হোসাইন, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পী, ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাবেক সভাপতি আল ইমরান ইমু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, সদস্য সালেহা জান্নাত, মাহফুজ আহমেদ সাগর এবং সরকারি কলেজ ছাত্রদল নেতা আনারুল ইসলাম সান প্রমুখ।

বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি হামলা ও হত্যাযজ্ঞ মানবতাবিরোধী অপরাধ। এটা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই নির্দিষ্ট ও কার্যকর ভূমিকা রাখা। বিক্ষোভ মিছিল শেষে গাজাবাসীর জন্য শান্তি ও সহমর্মিতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

কর্মসূচিতে জাতীয়তাবাদী ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, জেলা ওলামা পরিষদ, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন একযোগে অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জে ছাদ থেকে পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
নড়াগাতীতে  ৩৮ কেজি গাঁজাসহ ১ নারী আটক
নড়াগাতীতে  ৩৮ কেজি গাঁজাসহ ১ নারী আটক
প্রশাসকের সঙ্গে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ
প্রশাসকের সঙ্গে কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষদের সৌজন্য সাক্ষাৎ