• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

সংবিধান সংস্কার কমিশন অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে


প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৪, ০৮:১১ পি.এম.
শেয়ার করুন 0
সংবিধান সংস্কার কমিশন অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে

সংবিধান সংস্কার নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় শুরু করেছে সংবিধান সংস্কার কমিশন। আজ সোমবার ১৬টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে কমিশন। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সংবিধান সংস্কার কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় বাংলাদেশ আদিবাসী ফোরাম, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম ইন বাংলাদেশ (এএলআরডি), বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার, উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিস ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন, বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), নারীপক্ষ, বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল এইড সেন্টার, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, আইন ও সালিশ কেন্দ্র (আসক), চেঞ্জ ইনিশিয়েটিভ, বাঁচতে শেখা, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ ইন্টেলেকচুয়াল মুভমেন্ট (বিআইএম) থেকে মোট ৩১ জন অংশ নেন।

মতবিনিময় সভায় সংবিধান সংস্কার কমিশনের প্রধান রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ, কমিশনের সদস্য সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিকী, মোহাম্মদ ইকরামুল হক, শরীফ ভূঁইয়া, এম মঈন আলম ফিরোজী ও ফিরোজ আহমেদ অংশ নেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বন্দর উন্নয়নে কাতারের সহযোগিতার আশ্বাস
ছবি: ভিওডি বাংলা
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর