• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গাজায় নিহতদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস আসিফের


প্রকাশ:  ৬ এপ্রিল ২০২৫, ০৭:১৯ পি.এম.
শেয়ার করুন 0
গাজায় নিহতদের নিয়ে ফেসবুক স্ট্যাটাস আসিফের

বিনোদন ডেস্কঃ 

ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর নির্বিচারে হামলা চালানো হচ্ছে। পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারি আকাশ বাতাস। 

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক মাধ্যমে নিজের মন্তব্য প্রকাশ করেছেন গায়ক। 

রোববার(৬ এপ্রিল) নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, বিদায় রাফাহ্-গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে...

গাজাবাসী নিয়ে সিয়ামের পোস্ট মনে ধরেছে তার অনুসারীদের। একমত পোষণ করেছেন তারা। মন্তব্যের ঘরে অনেকে প্রকাশ করেছেন তা।

কেউ লিখেছেন, আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুক। অন্য একজন লেখেন, ধ্বংস হোক সেই শাসক গুলা, যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও গাজাবাসীর পাশে দাঁড়ায়নি। 

আসিফ ছাড়াও গাজাবাসীদের নিয়ে লিখেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান, অভিনেতা সিয়াম আহমেদসহ অনেকে।  

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া
ছবি: সংগৃহীত
যার সঙ্গে রোমান্টিক দৃশ্যে অভিনয়ে সমস্যা হয় জয়ার!