• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

“৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত”

আওয়ামী রাজনীতি ও ভারতের দাদাগিরি চলবে না : জাগপা

   ৬ এপ্রিল ২০২৫, ০২:০২ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, গণহত্যাকারী আওয়ামী লীগ বাংলার মাটিতে সকল ধরনের রাজনীতি করার অধিকার হারিয়েছে। আর ওই আওয়ামী লীগের প্রভু ভারত তাদের স্টোক হোল্ডার আওয়ামী লীগের গদি হারিয়েছে। 

রোববার (০৬ এপ্রিল - ২৫) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাগপা'র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাগপা আয়োজিত “আওয়ামী লীগের রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক” শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একই সাথে ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামীলীগ এবং তাদের প্রভু ভারতকে পরাজিত করেছি। অতএব বাংলার জমিনে আওয়ামী লিগের রাজনীতি এবং ভারতের দাদাগিরি আর চলবে না। 

সভাপতির বক্তব্যে জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, নরেন্দ্র মোদি টুইট করেছে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা আর সীমান্তে অবৈধ প্রবেশ নিয়ে। আমি নরেন্দ্র মোদীকে স্মরণ করিয়ে দিতে চাই, ভারতে অবৈধভাবে প্রবেশ করেছে শেখ হাসিনা আর আওয়ামী নেতারা। সীমান্তে সাধারণ বাংলাদেশীদের হত্যা না করে অবৈধ প্রবেশকারী আওয়ামী নেতাদের গ্রেফতার করুন। বাংলাদেশের হিন্দুরা শেখ হাসিনার বিদায়ের পর শান্তিতে আছে। আপনি বরং হিন্দুস্তানের মুসলমানদের নিরাপত্তার ব্যবস্থা করুন।

তিনি বলেন, হোলি উৎসবের নামে পবিত্র রমজান মাসে মুসলমানদের অত্যাচার করেছেন। ভারতে মসজিদ দেখলেই আপনাদের মনে হয় মাটির নিচে মন্দির আছে, আর এখন ওয়াকফ সংশোধনী বিল এর মাধ্যমে মুসলিমদের দানকৃত মসজিদ, মাদরাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পদগুলো দখলের নীলনকশা করেছেন। বাংলাদেশের ভেতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ড. মুহাম্মদ ইউনূসের সরকারকে উৎখাত করার লক্ষ্যে পলাতক আওয়ামী নেতাদের কলকাতা, আগরতলা, মেঘালয় ও দিল্লির মাটিকে নির্বিঘ্নে ব্যবহার করার সুযোগ দিচ্ছেন। কথাবার্তা পরিষ্কার ভারতের নীলনকশা বাংলায় আর চলবে না, আওয়ামী রাজনীতি চলবে না। জুলাই, পিলখানা, শাপলা এবং লগিবৈঠা গণহত্যার বিচার হবে। 

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, মোঃ হাসমত উল্লাহ, সহসভাপতি ভিপি মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, শাহাজান আহমেদ লিটন, মোঃ হেলাল উদ্দিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাগপা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জীবন আহমেদ অভি, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল আকন্দ, দপ্তর সম্পাদক মাহবুব আলম, জাগপা নেতা জিয়াউল আনোয়ার প্রমুখ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার
নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী শেখ আরাফাত গ্রেপ্তার