• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গত ২৫ বছর

জয় বাংলা বলিনি এখন থেকে বলব: কাদের সিদ্দিকী


প্রকাশ:  ৫ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পি.এম.
শেয়ার করুন 0
জয় বাংলা বলিনি এখন থেকে বলব: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক 

গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কয়েক জনকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, স্বাধীন বাংলাদেশে জয় বাংলা স্লোগান কোনো দলের নয়, ব্যক্তির নয় গোষ্ঠীর নয়। এটা মুক্তিযুদ্ধের স্লোগান, স্বাধীনতার স্লোগান। আমি গত ২৫ বছর একবারের জন্য জয় বাংলা বলিনি। শপথ করে বলছি আমি এখন থেকে জয় বাংলা বলব।

গত শুক্রবার রাতে কালিহাতী উপজেলার আউলিয়াবাদ গ্রামে তার বাবা-মায়ের কবর জিয়ারত করতে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশ স্বাধীন না হলে আজকে এত দালান-কোঠা ঘরবাড়ি এর কিছুই হতো না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আজ অনেকে সেই স্বাধীনতাকে মনেই করতে চায় না। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। কেউ কেউ মনে করতে চায় এটা স্বাধীনতার পতন হয়েছে। না তা কোনো মতেই না।

তিনি বলেন, যে নেতারা বিপ্লব ঘটিয়েছে স্বাধীনতা না থাকলে আজকে এটা সম্ভব হতো না। বিপ্লবের জন্য আমি তাদের সাধুবাদ জানাই। তারা যদি ঠিকভাবে চলতে পারতো তাহলে তাদের মানুষ বহুবছর স্মরণ রাখতো। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বঙ্গবন্ধুকে মানে না। জিয়াউর রহমানকে মানে না। তারা আমাদের কাউকেই মানে না। এটা ভালো কথা নয়।

এসময় তার সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীরের স্ত্রী নাছরিন সিদ্দিকী, তাদের ভাই মুরাদ সিদ্দিকীর স্ত্রী নিহার সিদ্দিকী প্রমুখ। 

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত