• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

অনলাইন ক্যাম্পেইন

অধিকাংশ সংস্কার প্রস্তাবে একমত বিএনপি

   ৫ এপ্রিল ২০২৫, ০৪:০৮ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবিত অধিকাংশ সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত বিএনপি। দলটির পক্ষ থেকে সংস্কার কমিশনের কতগুলো সংস্কারের সঙ্গে একমত পোষণ করা হয়েছে এবং কিছু সংস্কারে আংশিক কিংবা নীতিগতভাবে একমত, আর কতগুলো প্রস্তাবে একমত হতে পারেনি জানিয়ে অনলাইন ক্যাম্পেইন করা হচ্ছে।

শনিবার (৫ এপ্রিল) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত প্রচার লক্ষ্য করা গেছে।

সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির অফিসিয়াল পোস্টে দেখা যায়, দুর্নীতি দমন কমিশনের সংস্কার প্রস্তাবের একটি ছাড়া বাকি সবগুলো প্রস্তাবে একমত পোষণ করেছে বিএনপি। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর মধ্যে ৮৭ শতাংশের সঙ্গে পুরোপুরি কিংবা নীতিগতভাবে একমত হওয়ার কথা উল্লেখ করে বিএনপি। 

জনপ্রশাসন সংস্কার কমিশনের ৫৪ শতাংশ সংস্কার প্রস্তাবে বিএনপির ইতিবাচক মনোভাব রয়েছে বলেও দলটির পক্ষ থেকে তুলে ধরা হয়। নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারসহ ৫৬ শতাংশ প্রস্তাবে বিএনপির সাংগঠনিক উপস্থিতি রয়েছে বলেও তুলে ধরা হয়।

সংবিধান সংস্কার কমিশনের উচ্চাভিলাষী, পরীক্ষামূলক ও নাগরিক অধিকার ক্ষুণ্ন করে এমন প্রস্তাবগুলোর বিরুদ্ধে বিএনপি দ্বিতীয়বারের মতো অবস্থান নিয়েছে—এমন প্রচারণা অনলাইনে তুলে ধরা হয়েছে।

সংস্কারের বিষয়ে বিএনপির পক্ষ থেকে সার্বিকভাবে বলা হয়, অধিকাংশ সংস্কার প্রস্তাবে বিএনপি একমত। দ্রুত বাস্তবায়ন সম্ভব ও বাস্তবমুখী সব প্রস্তাবে বিএনপি একমত। তবে, উচ্চাভিলাষী ও পরীক্ষামূলক প্রস্তাবগুলোর বিষয়ে অধিকতর আলোচনার প্রয়োজন। এছাড়া নাগরিক অধিকার ক্ষুণ্ন করে, কিংবা সরকারের অচলাবস্থা সৃষ্টি করে নাগরিক সেবা রুদ্ধ করে এমন প্রস্তাবগুলোর বিষয়ে বিএনপি দ্বিমত।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বিচার বিভাগ সংস্কারের ২৩ সুপারিশের মধ্যে ২০টিতে বিএনপি একমত জানিয়েছে। দুদক সংস্কারের ২০ সুপারিশের ১৯টিতে বিএনপি একমত ও আংশিক একমত জানিয়েছে।

জনপ্রশাসনের সংস্কারের ২৬ প্রস্তাবের অর্ধেকের বেশি বিষয়ে বিএনপি একমত, বাকিগুলোর বিষয়ে মন্তব্য রয়েছে। আর সংসদে ২ জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধী দল থেকে মনোনীত করতে বিএনপি একমত।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আরও বলা হয়, দলের সংস্কারবিষয়ক ইতিবাচক মনোভাব এই পরিসংখ্যান দিয়ে বোঝা যায়।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে বলেন, বিএনপি এখন থেকে আরও দুই বছর আগে সংস্কার পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাধিকবার বক্তব্যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি আরও বলেন, বিএনপি নৈতিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ, গুণগত পরিবর্তনের লক্ষ্য রাষ্ট্রের কল্যাণে সংস্কার করবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত
৬৬ হাজার পরিবারকে বাঁচাতে আমি গুলি খেতে প্রস্তুত