• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ শাপলা চত্বরের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই : রাশেদ প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হবে: ইশরাক চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী ডিএসসিসিকে পিকআপ ভ্যান হস্তান্তর করল নিটল মটরস শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ: মাহদী আমিন

হেফাজত আমিরের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

   ৪ এপ্রিল ২০২৫, ০৮:২৯ পি.এম.

চট্টগ্রাম প্রতিনিধি 

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেতারা।

শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজ শেষে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের নেতৃত্বে একটি টিম উপস্থিত ছিলেন। বৈঠকে তাদের মধ্যে চলমান দেশের রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের বিষয়ে সরওয়ার আলমগীর সাংবাদিকদের বলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আমরা গিয়েছিলাম। হেফাজতের সঙ্গে জামায়াতের যে ঐক্য হওয়ার গুঞ্জন উঠেছে, সেটির কোনো সম্ভাবনা নেই বলে হেফাজত আমির আমাদেরকে নিশ্চিত করেছেন। বরং বিএনপির সঙ্গেই হেফাজতের জোট হবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। হেফাজত আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে দ্রুত দেশে ফিরে জাতির হাল ধরতে পারেন, সেজন্য দোয়া করেছেন। পাশাপাশি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারেও আলোচনা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, সলমান মনজু, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম, মহিউদ্দিন আজম তালুকদার, মোরসালিন উদ্দিন, তাহের সিদ্দিকী, আবু কালাম আজাদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুনসুর চৌধুরীসহ ফটিকছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি
বিজেপির উত্থান, তৃণমূলের ধাক্কা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি
পশ্চিমবঙ্গ ভোটে ঢাকার টাকা! নজরদারিতে শিল্পগোষ্ঠী
পশ্চিমবঙ্গ ভোটে ঢাকার টাকা! নজরদারিতে শিল্পগোষ্ঠী