• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জুনে চীন বা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ শাপলা চত্বরের গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার চাই : রাশেদ প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা মুক্তিযোদ্ধাদের বীর নিবাস প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হবে: ইশরাক চীন সফরে তিস্তা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী ডিএসসিসিকে পিকআপ ভ্যান হস্তান্তর করল নিটল মটরস শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর সিদ্ধান্ত শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতে প্রধানমন্ত্রী দায়বদ্ধ: মাহদী আমিন

আ.লীগ পাচার করা অর্থ দেশের বিরুদ্ধে ব্যবহার করছে- আবু হানিফ

   ৪ এপ্রিল ২০২৫, ০৭:৪৮ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রচারণা চালাচ্ছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। 

শুক্রবার (৪ এপ্রিল ) কিশোরগঞ্জ জেলা শহরে গণঅধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এই নেতা।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদারসহ জেলার নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ শেষে পুরান থানায় এক সংক্ষিপ্ত বক্তব্য গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

এসময় তিনি বলেন আমরা গণঅধিকার পরিষদ ২০২১ সালে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য জন্য ২১ দফা ঘোষণা করেছি। স্বাধীনতার ৫৩ বছরে এই দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি। আমরা তরুণদের নিতে  দেশের বিদ্যমান রাজনীতি সংস্কৃতির পরিবর্তন করতে চাই। দেশের রাজনীতির গুনগত পরিবর্তনের জন্য তরুণ মেধাবীদের রাজনীতিতে আসতে হবে। 

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। ড.ইউনূস স্যারের নেতৃত্বে এই সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আওয়ামিলীগ সরকার বিগত সময়ে লুটপাট অর্থ পাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছিলো। বর্তমান সরকার সেখান থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

আওয়ামী লীগ দেশের পাচার হওয়া অর্থ দেশের বিরুদ্ধে ব্যবহার করছে।তারা টাকা বিনিয়োগ করে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে।  যারা ড.ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তারা আওয়ামিলীগের দোসর। দেশের প্রয়োজনে ড.ইউনূস ইউনূস কে সব দলের সহযোগিতা করা উচিত। তিনি ক্ষমতায় থেকে দেশকে স্থিতিশীল করে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন দেওয়া হোক।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও
এমপির ফোনে মটরসাইকেলে ছুটে এলেন ইউএনও
নাগরপুরে ২ কিডনি বিকল, বাঁচতে চায় বিষু ব্যাপারী
নাগরপুরে ২ কিডনি বিকল, বাঁচতে চায় বিষু ব্যাপারী
পাবনায় দুদকের মামলায় আবুল কালাম আজাদ গ্রেপ্তার
পাবনায় দুদকের মামলায় আবুল কালাম আজাদ গ্রেপ্তার