• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলায় বিরক্ত নাসিম শাহ

   ১ এপ্রিল ২০২৫, ০৮:১২ পি.এম.

স্পোর্টস ডেস্কঃ 

পাকিস্তান বিগত কয়েক বছর ধরেই বাজে ক্রিকেট খেলছে। সাদা বলে হোক বা লাল বলে, কোনো ফরম্যাটেই সাফল্যের দেখা পাচ্ছে না দলটি। এদিকে ভালো খেলতে পারছেন না বলে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদ-নাসিম শাহদেরও ক্রমাগত সমালোচনা সহ্য করতে হয়।

তবে মাঝে মাঝে এসব সমালোচনা মাত্রা ছাড়িয়ে যায় যা নিয়ে এবার মুখ খুলেছেন নাসিম। সাবেক ক্রিকেটাররা খেলা নিয়ে সমালোচনা করতেই পারেন। তবে পাকিস্তানের পেসার নাসিম জানিয়েছেন, খেলার বিষয় বাদ দিয়ে ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করা বা কথা বলা উচিত নয়।

ঈদ উপলক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক আড্ডার আয়োজন করেছিল যাতে অংশ নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, নাসিম ও ব্যাটসম্যান ফখর জামান। সেখানেই সাবেকদের সমালোচনা এসব দিক নিয়ে কথা বলেছেন নাসিম, জানিয়েছেন নিজের বিরক্তির কথা।

নাসিম বলেন, ‘একজন ভক্ত যখন এমন কিছু বলেন (ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য), আপনি ভাবতে পারেন, “ওহ, এই লোক কখনো ক্রিকেট খেলেনি।” আমরা যখন বাসায় যাই, তখন আমাদের ভাইয়েরাও অনেক সময় এমন এমন কথা বলে, যা শুনে আমরা বলি, “আচ্ছা ঠিক আছে, সে কখনো ক্রিকেট খেলেনি।”

ক্রিকেটাররা কিভাবে চুল কাটছে, কিভাবে শেভ করছে এসব বিষয় নিয়ে সমালোচনা করা হয় জানিয়ে নাসিম বলেন, ‘কেউ চুল কীভাবে আঁচড়েছে, কথা কীভাবে বলছে, শেভ কীভাবে করছে—এসব নিয়ে কথা বলাটা ব্যক্তিগতভাবে আঘাত করে। অথচ তাদের আমরা কিংবদন্তি হিসেবে দেখি। এখন আমরা কি তাদের এড়িয়ে যেতে শুরু করব? কারণ, তারা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলে। আমাদের মনে হয়, “আরে এরাও আমার ভাই বা সাধারণ দর্শকদের মতো কথা বলছে।” সমর্থকদের বিষয়টা মানা যায়। কিন্তু ১০ থেকে ১৫ বছর খেলার পর এভাবে যদি কেউ কথা বলে, তবে সেটা মানা যায় না।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটারা ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি কথা বলেন জানিয়ে নাসিম বলেন, ‘কিন্তু এমন, কেউ যিনি ১০ থেকে ১৫ বছর ক্রিকেট খেলেছেন (তাঁদের বলাটা দুঃখজনক)। দেখুন, পারফরম্যান্স নিয়ে আপনি কথা বলুন, কেউ ভালো বোলিং করছে না সেটা নিয়ে কথা বলুন, কেউ ভালো ব্যাটিং করছে না সেটা নিয়েও বলতে পারেন। কীভাবে ভালো হতে পারে, কোথায় ভুল ছিল, সেসব নিয়ে আলাপ হোক। কিন্তু অনেক বেশি ব্যক্তিগত বিষয় কথা বলা (উচিত নয়)।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র