• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রধান উপদেষ্টা

খালেদা জিয়া ও তারেক রহমানকে দাওয়াত দিলেন

   ৩০ মার্চ ২০২৫, ০৫:৩৮ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক (অ্যাডমিন) খন্দকার মোমিনুর রহমান গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র দুটি হস্তান্তর করেন। খালেদা জিয়ার একান্ত সচিব মো. আব্দুস সাত্তার ও তারেক রহমানের এপিএস মেহেদী হাসান দাওয়াতপত্র গ্রহণ করেন।

উপদেষ্টার দফতর থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ড. ইউনূস পবিত্র ঈদুল ফিতরের দিন বিকাল ৪টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এতে রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিশিষ্টজন, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
এসএসএফের পিস্তল দিয়ে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
বাংলাদেশি সমর্থকদের নিয়ে বিশেষ ভ্লগ বানাবে আর্জেন্টিনা
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ
অসহায় রোগীদের জন্য ২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ