• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাঙ্গাবালীতে সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ

   ২৯ মার্চ ২০২৫, ০৩:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

মোঃ কাওছার আহম্মেদ

নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন সেনের হাওলা ও গঙ্গিপাড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া হলুদিয়া খালের উপর নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় জনতা। শনিবার সকালে সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেন তাঁরা। 

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলার সদর ইউনিয়ন সেনের হাওলা ও গঙ্গিপাড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া হলুদিয়া খালের উপর পাকা সেতুর নির্মাণ কাজ শুরু করেছেন। মাটি অপসারণ করে নিচের ডালাই শেষ করে পাইলিংয়ের কাজ চলছে, কিন্তু বেইজ (তলা) ঢালাই ও পাইলিংয়ের ঢালাইয়ের কাজের মিক্সারে সম্পূর্ণ লবণ পানি ব্যবহার করা হচ্ছে। লবণ পানি ব্যবহার করায় ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা হানিফ বলেন, ‘এই সেতু নির্মাণে অনিয়ম হচ্ছে। লবণ পানি দিয়ে সব কাজ করা হচ্ছে। আমরা তাদেরকে বার বার বলার পরেও তারা মিষ্টি পানি ব্যবহার না করে খালের লবণ পানি দিয়েই ঢালাইয়ের কাজ চালাচ্ছে। এভাবে লবণ পানি দিয়ে কাজ করা হলে ২ বছরের বেশি এই সেতু টিকবেনা। গ্রামবাসী এসব অনিয়ম মানবে না।’ 

এলাকার একাদিক বাসিন্দা বলেন, কাছাকাছি অনেক মিষ্টি পানি থাকার পরেও লবণ পানি দিয়ে কাজ করতেছেন তারা। আমরা তাদেরকে বলেছি লবন পানি ব্যবহার না করে মটরের সাহায্যে মিষ্টি পানি এনে কাজ করেন এলাকায় অনেক পুকুর রয়েছে। 

স্থানীয় ৪ নং ওয়ার্ড  ইউপি সদস্য মোঃ নজরুল মৃধা বলেন, লবণ পানি দিয়ে কাজ না করার জন্য বার বার বলা হয়েছে। লবণ পানি দিয়ে কাজ করা হলে তা টিকসই হবেনা।

একালাবাসীর অভিযোগ অস্বীকার করে কর্মরত ইঞ্জিনিয়ার বলেন, খালের পানি মিঠা আমরা লবণ পানি দিয়ে কাজ করছিনা মিঠা পানি দিয়েই কাজ হচ্ছে। 

এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদার ইসমাইল বলেন, পানি না পাওয়ার কারনে লবণ পানি দিয়ে কাজ করা হচ্ছে। লবন পানি দিয়ে যদি কাজ করতে না দেওয়া হয় তাহলে এলাকাবাসী পানির ব্যবস্থা করে দিক।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) অজিত কুমার দেবনাথ বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখছি, আশেপাশে মিঠা পানি থাকা সত্যেও লবণ পানি ব্যবহার করবে কেন!

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ
পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক
পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট