• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ

নতুন

উচ্চতায় প্রবেশ করছে বাংলাদেশ-চীন সম্পর্ক : ড. ইউনূস

   ২৯ মার্চ ২০২৫, ১১:৩৮ এ.এম.

ভিওডি বাংলা ডেস্ক

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করছে বলে মনে করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অদূর ভবিষ্যতে আরও বেশি চীনা বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে এবং স্থানীয় অংশীদারদের সমন্বয়ে এ অঞ্চলে একটি বড় বাজার সৃষ্টিতে উৎসাহী হবেন বলেও আশা করছেন তিনি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূস।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা চীনকে ঘনিষ্ঠ মিত্র বলে বিবেচনা করি। বিগত বছরগুলোতে আমাদের সম্পর্ক বেশ ভালো হয়েছে। এছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য শক্তিশালী হয়েছে। চীনের সঙ্গে ভালো সম্পর্কের কারণে আমরা লাভবান হয়েছি। চীনের সাফল্য দেখে বাংলাদেশের সবাই অনুপ্রেরণা পায়।’

সিনহুয়াকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘উন্নয়ন বলতে বিশ্বের অধিকাংশ দেশ জিডিপি বা প্রবৃদ্ধির উর্ধ্বরেখাকে বোঝায়, তবে চীন এক্ষেত্রে মনোযোগ দিয়েছে নিম্ন আয়ের লোকজনের জীবনমান উন্নয়নের দিকে। এ কারণেই চীন অত্যন্ত দ্রুতগতিতে এবং সাফল্যের সঙ্গে দারিদ্র্য হ্রাসে সক্ষম হয়েছে।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশে চীন থেকে আমদানির পরিমাণ বাড়াচ্ছে। বর্তমানে আমাদের শিল্পখাতের কাঁচামাল ও প্রয়োজনীয় জিনিসপত্রের সবই চীন থেকে আমদানি করা’।

ড. ইউনূস আরও বলেন, ‘আমরা এই সম্পর্ককে এমন একটি উন্নততর স্তরে নিয়ে যেতে পারি যেখানে পারস্পরিক সহযোগিতা কেবল অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং সাংস্কৃতিক আদান-প্রদানও ঘটবে। আমরা ইতোমধ্যে আমাদের বন্ধুত্বের ৫০ বছর পার করেছি এবং আশা করছি পরবর্তী ৫০ বছর আরও দারুন হবে।’

সাক্ষাতকারের শেষ দিকে ড. ইউনূস বলেন, ‘আমরা চাইলে বাংলাদেশে শুধুমাত্র একটি দ্রুত উন্নয়নশীল অর্থনীতিই নয় বরং এমন একটি অর্থনীতি তৈরি করতে পারি, যেখানে সবার অংশ নেয়ার সুযোগ থাকবে।’

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার
বিমানে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার
বাংলাদেশে হাসপাতাল করতে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের
বাংলাদেশে হাসপাতাল করতে ইরানকে প্রস্তাব জামায়াত আমিরের
চারণভূমি ও তৃণভূমি পুনরুদ্ধারের আহ্বান পরিবেশমন্ত্রীর
চারণভূমি ও তৃণভূমি পুনরুদ্ধারের আহ্বান পরিবেশমন্ত্রীর