• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী জামায়াতের সাবেক আমির নিজামীর ছেলে এনসিপিতে গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে সংগ্রাম চলবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি : সেনাপ্রধান এডিবির বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের সুবিধা পাবে বাংলাদেশ নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল নেই : তথ্য উপদেষ্টা

পটুয়াখালীর রাঙ্গাবালী

স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন

   ২৬ মার্চ ২০২৫, ০১:১৪ পি.এম.

মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) 

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ২৬ মার্চ-  ৫৫ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে । বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন ২৬ মার্চ পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভাঙ্গে ১৯৭১ সালের এই দিনে।  ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা চত্বরে শহীদ মিনার বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, রাঙ্গাবালী থানা, সরকারি কর্মকর্তা-কর্মচারী রাঙ্গাবালী প্রেসক্লাব ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

পরে রাঙ্গাবালী উপজেলা মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার, উপজেলা স্কাউট দলসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে। এরপর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ
পাবনায় ১৬২ জন দুঃস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ
পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক
পূর্বধলায় ৪৭৫০ পিছ ইয়াবাসহ মামা ভাগ্নে আটক