• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাবেক আইজিপি, যুগ্ম সচিব সহ তিন জনের দুদিনের রিমান্ড

   ১১ নভেম্বর ২০২৪, ০২:২৭ পি.এম.

কুমিল্লার চৌদ্দগ্রামে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামে তিনজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত থেকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারসহ অসংখ্য নেতাকর্মীকে হয়রানি করা হয়েছে। বর্তমানের মামলায় সঠিক আসামিরা মুখোমুখি হবে বলে আমরা প্রত্যাশা করি।

উল্লেখ্য, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে আইকন পরিবহনের একটি বাসে একটি পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় আটজনের মৃত্যু হয়। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে তৎকালীন পুলিশ। তবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর গত ১১ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে একই ঘটনায় পাল্টা মামলা দায়ের করেন নাশকতা কবলিত ওই বাসটির তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবুল খায়ের নামে একজন।

এ মামলায় সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহিদুল হক, র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, কুমিল্লার সাবেক পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ ১৩০ জনের নাম উল্লেখসহ অন্তত ১৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চৌদ্দগ্রাম থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি