• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

মার্কা ও দল দেখে জনগণ আর ভোট দেবে না: সারজিস

   ২৪ মার্চ ২০২৫, ০৭:১৫ পি.এম.

পঞ্চগড় প্রতিনিধি, 
বাংলাদেশ নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তরুণরা স্বৈরাচার সরকারের মতো একটি সরকারকে বিদায় করতে পেরেছে। আশা রাখবেন, আগামীতে এই তরুণরাই ভালো কিছু করবে। মানুষ আর মার্কা ও দল দেখে ভোট দেবে না। আগামীতে যারা ভালো করবে, জনগণ তাকেই ভোট দেবে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পথসভায় সারজিস বলেন, দশকের পর দশক ধরে একটা জিনিস দেখা গেছে, সেটা হলো- একবার নেতা হলে তাদের পা আর মাটিতে পড়েনা। এরকম নেতা বাংলাদেশের চলবে না, পঞ্চগড়েও চলবে। নেতাদের যদি আপনারা মাথায় ওঠান, তাহলে নেতারা আপনাদের নিচে নামিয়ে ফেলবে। এ জন্যই নেতাদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক হবে ভাইয়ের মতো, একজন সহযোদ্ধার মতো। 

তিনি বলেন, এতো দিনে আমরা এই বাংলাদেশে হাসিনাকে তেল দিতে দিতে শেষ পর্যন্ত আমরা খুনি হাসিনা বানিয়ে ফেলেছি। এই দোষ শুধু একা হাসিনার নয়, তার যতো নেতাকর্মী তাকে প্রশ্নের উপরে রেখেছিল, সবাইকে প্রশ্ন করা যাবে, কথা শোনানো যাবে, কিন্তু হাসিনাকে প্রশ্ন করা যাবে না। হাসিনাকে যদি খুব প্রশ্ন করেছে তাহলে তাকে রাজাকার হিসেবে ট্যাগ দিয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে