• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি

অবজারভেশনে তামিম, ফিরেছে জ্ঞান

   ২৪ মার্চ ২০২৫, ০৩:১৯ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। চিকিৎসার পর জানা যায় হার্ট অ্যাটাক হয়েছে তার। তাকে একটি রিংও পরিয়েছেন সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসকরা। বর্তমানে জ্ঞান ফিরেছে তামিমের, নিকট আত্মীয়দের সঙ্গে কথা বলছেন তিনি।

তামিমের অসুস্থতার ব্যাপারে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব বলেন, ‘আপনারা জানেন যে আমাদের অতি প্রিয় তামিম ভাই আজ সকালে অসুস্থ হয়ে গেছেন। সকাল ৯ টা- ৯.৩০ মিনিটে উনি অসুস্থ হলে এখানে উনাকে নিয়ে আসে, এখানে ওনার চিকিৎসা শুরু হয়। একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়।’

সময়মত চিকিৎসা না পেলে আরও ক্ষতি হতে পারত ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছেন ওনি করেছেন। খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণে চেষ্টা করছি।’

এর আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করেন তামিম। যেখানে টস হারায় ফিল্ডিং করতে হচ্ছে মোহামেডানকে। ফিল্ডিং করার এক পর্যায়ে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তাৎক্ষণিকভাবে ফিল্ডিং করা বাদ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান তিনি। শুরুতে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় হেলিকপ্টার ডেকে পাঠানো হয়। তবে বিকেএসপির মাঠে হেলিকপ্টার আনা হলেও সেটাতে চড়তে পারেননি তামিম। সেই সময় অবস্থার আরও অবনতি হওয়ায় দ্রুততার সঙ্গে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

প্রথমে ইমার্জেন্সিতে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর জানা যায়, হার্ট অ্যাটাক করেছেন তামিম। প্রাথমিক পরীক্ষা শেষে ঢাকায় ফিরতে চেয়েছিলেন তামিম। এমন অবস্থায় আবারও বিকেএসপিতে ফিরতে চাচ্ছিলেন তিনি। যদিও তখন আবারও বুকে ব্যথা শুরু হওয়ায় আবারও হাসপাতালে ফিরে যেতে হয় বাংলাদেশের সাবেক অধিনায়ককে।

জানা গেছে, অবস্থা গুরুতর হওয়ায় মাঝে কিছুক্ষণ লাইফ সাপোর্টে ছিলেন তামিম। এরপর এনজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে তামিমের হার্টে দুটি ব্লক খুঁজে পায় ডাক্তাররা। তৎক্ষণিক তাকে একটি রিং পরানো হয়। এরপর কার্ডিয়াক কেয়ার ইউনিটে তামিমকে পর্যবেক্ষণে রাখে চিকিৎসকরা। অবস্থার খানিকটা উন্নতি হলে ঢাকায় নিয়ে আসা হতে পারে বাঁহাতি এই ওপেনারকে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
বিশ্বকাপে বড় চুরি কাণ্ড! উধাও সব সরঞ্জাম
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো স্কালোনির দল
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো স্কালোনির দল