• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি

অভিযুক্ত যুবক গ্রেপ্তার

বিএনপি নেতার বাসা থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার

   ২৩ মার্চ ২০২৫, ০৫:১৫ পি.এম.

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরুর সন্ধানে অভিযান চালিয়ে বিএনপি নেতার গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করেছে জেলা পুলিশ। গরুগুলো জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ছোটন প্রামাণিক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৩ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. সাফিউল সারোয়ার এসব তথ্য জানান।

তিনি বলেন, গত ১৪ মার্চ গভীর রাতে আত্রাই থানার নৈদিঘী গ্রামের মো. মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। ঘটনার পর থেকেই জেলা পুলিশের একাধিক বিশেষ দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার (২২ মার্চ) আত্রাই থানা পুলিশ চুরির ঘটনায় সরাসরি জড়িত ছোটন প্রামাণিককে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন এবং গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেন। তার দেয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আত্রাই থানা পুলিশের যৌথ অভিযানে বিএনপি নেতা মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে বিএনপি নেতাকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

তিনি আরও বলেন, গ্রেফতার হওয়া ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আগেও একটি চুরির মামলা রয়েছে। তিনি বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ আশপাশের এলাকায় গরু চুরির মূল হোতা ছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
এলাকাবাসীর সহযোগিতায় সীমান্তে পাঁচ দফা পুশইনচেষ্টা ব্যর্থ
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার
গফরগাঁওয়ে ভাড়া বাসা থেকে ব্যাংক কর্মীর মরদেহ উদ্ধার