• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান হলেন আহসান খান চৌধুরী


প্রকাশ:  ২৩ মার্চ ২০২৫, ০৩:২২ পি.এম.
শেয়ার করুন 0
মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান হলেন আহসান খান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
মিডল্যান্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। গত ২০ মার্চ অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৫তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আহসান খান চৌধুরী মিডল্যান্ড ব্যাংকের অন্যতম স্পন্সর পরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটির সদস্য। এছাড়া তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আহসান খান চৌধুরী যুক্তরাষ্ট্রের ওয়ার্টবার্গ কলেজে পড়াশোনা করেছেন এবং ১৯৯২ সালে পরিচালক হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করেন। তিনি প্রাণ-আরএফএল গ্রুপে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং ব্যবসা পরিচালনায় দক্ষ নেতৃত্ব প্রদর্শন করেন।

তিনি প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রাণ ও আরএফএল এফএমসিজি এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দুটি অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড, যেখানে বিভিন্ন খাতে ১ লাখ ৪৫ হাজারের বেশি কর্মী কর্মরত।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন