মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে চেতনায় বাংলাদেশের ইফতার

নিজস্ব প্রতিবেদক
শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীর সাথে ইফতার করলেন স্বেচ্ছাসেবী সংগঠন চেতনায় বাংলাদেশ। শনিবার ২২ মার্চ চেতনায় বাংলাদেশ যাত্রাবাড়ী থানার উদ্যোগে মোহাম্মদপুরের এক মাদ্রাসায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় প্রায় শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে ইফতার করেন মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মো: জামান হোসেন টুয়েল, চেতনায় বাংলাদেশ যাত্রাবাড়ী থানার সভাপতি শেখ রাহুল। ভাটারা থানা সভাপতি আব্দুর রহিম সবুজ, মোহাম্দপুর থানা বিএনপির সাবেক কোক্ষাদক্ষ গোলাম মোস্তফা রাজা, মোহাম্মদপুর থানা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুইয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সুস্থতা কামনা বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
ভিওডি বাংলা/ এমএইচ







