• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

ডিএমপির দুই দিনের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯৩

   ২২ মার্চ ২০২৫, ০৭:১৫ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীতে গত দুইদিনে নগরীর ৫০টি থানায় চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করে ৩৯৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

শনিবার (২২ মার্চ) ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বরাত দিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার (২০ মার্চ) ও শুক্রবার (২১ মার্চ) দুই দিনে মহানগরজুড়ে দুই পালায় মোট ১ হাজার ৩৩৪টি টহল টিম কাজ করেছে। এর মধ্যে ৬৮০টি রাতের ও ৬৫৪টি দিনের টহল টিম ছিল। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৪২টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।

তিনি জানান, অভিযানে ডাকাত, ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক কারবারিসহ মোট ৩৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩৩ জন ডাকাত, ২২ জন সক্রিয় ছিনতাইকারী, চার জন চাঁদাবাজ, ১৮ জন চোর, ৫৫ জন মাদক ব্যবসায়ী এবং ৭৩ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ১১৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্র জানায়, অভিযানে ১০ রাউন্ড পিস্তলের গুলি, একটি চাপাতি, দুটি চাকু, একটি রামদা, একটি তলোয়ার, একটি কাটার, একটি ক্যারিং ব্যাগ, ২১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার এবং নগদ পাঁচ ৬২ হাজার ৬০০ টাকা।

এ ছাড়া, মাদকদ্রব্যের মধ্যে সাত কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৭৪৯ পিস ইয়াবা, ২০ গ্রাম হেরোইন, ছয় বোতল ফেন্সিডিল, সাত বোতল বিদেশি মদ, সাত ক্যান বিয়ার এবং ১৬টি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলেও ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্র জানায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২
টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২
উত্তরায় পৃথক মামলায় গ্রেপ্তার ৬, মুক্তিপণের ২৫ লাখ টাকা উদ্ধার
উত্তরায় পৃথক মামলায় গ্রেপ্তার ৬, মুক্তিপণের ২৫ লাখ টাকা উদ্ধার
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত
কামরাঙ্গীরচরে ছুরিকাঘাতে যুবক নিহত