• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

চাঁদাবাজি-কিশোর গ্যাং বন্ধে ‘বিশেষ অভিযান’ নির্দেশ আইজিপির


প্রকাশ:  ২৮ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

সারাদেশে কিশোর গ্যাং, সান্ত্রাসী, ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ নিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

সোমবার (২৮ অক্টোবর) এক বিশেষ বার্তায় সব ইউনিটকে এ নির্দেশ দেন তিনি।

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, দেশব্যাপী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিসহ অন্যান্য মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চলছে। অপরাধপ্রবণ এলাকা অর্থাৎ ক্রাইম জোনে চিরুনি অভিযান চলছে।

পুলিশের স্থায়ী চেকপোস্টের পাশাপাশি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশি টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম বাড়ানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এলাকায় ১৫০টি স্থায়ী ও মোবাইল চেকপোস্ট কার্যকর রয়েছে। ৩০০টি মোটরসাইকেল টিম ও ২৫০টি টহল টিম কার্যকর রয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই