• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

বাসসের নতুন চেয়ারম্যান : আনোয়ার আলদীন


প্রকাশ:  ১০ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
বাসসের নতুন চেয়ারম্যান : আনোয়ার আলদীন

৭২ বছরের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, প্রতিথযশা সাংবাদিক আনোয়ার আলদীনকে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস'এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

আনোয়ার আলদীন বাংলাদেশের স্বনামধন্য-সুপরিচিত-প্রখ্যাত জনপ্রিয় সাংবাদিক আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যায়নকালেই দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যোগদেন করেন।

পরবর্তীতে পত্রিকাটির স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার এবং সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসাবে সর্বাধিক যোগ্যতার সঙ্গে কাজ করে আসছেন।

তিনি অনেকগুলো দুর্দান্ত সাড়া জাগানো প্রতিবেদন ও সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বহু পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৬ সালে 'ভেজালের ভীড়ে আসল উধাও' শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদনে করে সারাদেশে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৭ পর্বের এই প্রতিবেদনের তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইউনেস্কো, ডিআরইউ পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ন পুরষ্কার অর্জন করেন।

দক্ষিণ খুলনা তথা কপিলমুনির কৃতি সন্তান আনোয়ার আলদীন সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অসহায়-দুস্থ মানুষের কল্যানে নিরন্তর নিবেদিত জামে মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, মাদ্রাসা এতিমখানা হেফজখানা প্রতিষ্ঠা করেছেন।

তিনি সকলের নিকট দোয়া ও শুভকামনা কামনা করছি। পাইকগাছা-কয়রার দল মত নির্বিশেষে আপামর জনগন আনোয়ার আলদীনের শারীরিক সুস্থতা, দীর্ঘজীবন ও উত্তরোত্তর উন্নতি কামনা করছে।

বাসস পরিচালনা কমিটির অপর সদস্যরা হলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব প্রেস, অর্থ-বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জন-নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদ মর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক (পধাদিকার বলে), নিউ নেশন সম্পাদক মোকাররম হোসাইন, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, এনটিভির চিফ নিউজ এডিটর ফকরুল আলম কাঞ্চন, রংপুর থেকে প্রকাশিত যুগের আলো পত্রিকার সম্পাদক শিরিন ভরসা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নূরে আলম মাসুদ ও বাসসের বিশেষ প্রতিনিধি ফজলুল হক।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দিল্লিতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদানের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি
ছবি: ভিওডি বাংলা
অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরও জোরদার
ছবি: সংগৃহীত
রেফারেন্স না আসায় গাজী নজরুল ইস্যুতে নীরব ইসি