• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

দুর্বৃত্তদের আগুনে পুড়ল ছাত্রদল নেত্রীর বাড়ি

   ১৯ মার্চ ২০২৫, ০১:০২ পি.এম.
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

মতলব প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক জোবাইদা ইসলাম জেরিনের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে মুহূর্তেই কয়েকটি ঘর আগুন ছড়িয়ে পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আশেপাশের বাড়িঘরসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গতকাল মঙ্গলবার দিনগত রাত ১১টার সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর নুরুল কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। তবে বাসার ভেতরটা ততক্ষণে আগুনে পুড়ে গেছে।

কয়েকজন প্রতিবেশীরা জানান, তারাবি নামাজের পর ওই বাড়ির পাশে অপরিচিতি কয়েকজন লোক ও একটি দামি গাড়িসহ ৪-৫টি মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করছিল। তার কিছুক্ষণ পরই এ বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়।

এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের শনাক্ত করে বিচার দাবি করেন।

এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক জোবাইদা ইসলাম জেরিন বলেন, ‘স্থানীয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সমর্থিত লোকজনই আমার বাড়িতে আগুন দিয়েছে বলে আমার ধারণা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত
নবাবগঞ্জে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত