• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নজরুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক প্রকাশ


প্রকাশ:  ১৮ মার্চ ২০২৫, ০৭:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
নজরুল ইসলামের স্ত্রীর মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ১২ দলীয় জোটের লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান এর সহধর্মিণীর মৃত্যুতে ১২ দলীয় জোটের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়।

মঙ্গলবার ১৮ মার্চ সন্ধ্যায় জোট নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সম্পপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন রমজান মাসের উসিলায় রাব্বুল আলামিন তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের উচ্চ মোকামে অধিষ্ঠিত করবেন। 

শোক বার্তায় স্বাক্ষর করেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সহ-সভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান উন্নয়ন মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মোঃ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ মান্নান। 

প্রসঙ্গত, দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় মঙ্গলবার ১৮ মার্চ ইফতার পূর্ব মূহুর্তে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৭০ বছর) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন.....। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত