সাইফুল হক
‘গণঅভ্যুত্থানের সাত মাসেও শ্রমজীবী মেহনতিদের প্রত্যাশা পূরণ হয়নি’

জ্যেষ্ঠ প্রতিবেদক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সাত মাস পার হলেও এখনও শ্রমজীবী মেহনতি মানুষের কোন প্রত্যাশাই পূরণ হয়নি। রাজনীতির ডামাডোলে শ্রমজীবীদের বাঁচার দাবিসমূহ এখনও বাস্তবায়িত হয়নি। শ্রমজীবী সাধারণ মানুষকে কেবল আশ্বাসেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।
এ সময় ২৫ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ শ্রমজীবী মেহনতিদের সকল বকেয়া বেতন ভাতা ও উৎসব বোনাস পরিশোধ করতে মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সাইফুল হক বলেন, মানুষ সরকারকে দূর্বল ও অকার্যকর মনে করায় নৈরাজ্যের বিস্তার ঘটছে। গণঅভ্যুত্থানের সাত মাসেও মানুষের জীবনে স্বস্তি আসেনি। এই অবস্থা চলতে দিলে জনগণের জানমাল আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে। ফলে জননিরাপত্তা নিশ্চিত না হলে সরকারের ভালো উদ্যোগও কাজে দেবে না।
সরকারকে তাদের এজেন্ডা সীমিত করে অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারনে দড়ি নিয়ে বেশী টানাটানি না করতে সরকারসহ সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
সোমবার ১৭ মার্চ বিকালে কামরাংগীচরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন সাইফুল হক।
বহ্নিশিখা জামালী বলেন, গণঅভ্যুত্থানের পর নারীর নিরাপত্তা গুরুতর হুমকি মধ্যে নিক্ষিপ্ত হয়েছে। নারী বিদ্বেষী প্রচারণা নারীর নিরাপত্তা আরও বিপন্ন করে করে তুলছে। তিনি ধর্ষণ, নারী নিপীড়ন এবং নারীর অধিকার ও মর্যাদাবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করার ডাক দেন।
পার্টির ঢাকা মহানগর কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মীর রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, স্থানীয় সংগঠক ফরিদ হোসেন, মোহাম্মদ কাবিলা,মোহাম্মদ কবির,দোলন মিয়া।শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিন্সিপাল সাব্বির হোসেন প্রমুখ।
ভিওডি বাংলা/ এমএইচ







