• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সংগঠনের পরিচয়ে

দখল-চাঁদাবাজি করলে আটক করে ফোন দিন: যুবদল

   ১৭ মার্চ ২০২৫, ০২:৫৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
যুবদলের পরিচয় ব্যবহার করে কোথাও চাঁদাবাজি, দখল বাণিজ্যসহ কোনো ধরনের অপরাধ করলে তাৎক্ষণিক অপরাধীকে আটক করে সংগঠনের কেন্দ্রীয় দফতর ও সহ-দফতর সম্পাদককে ফোন দিতে বলেছে জাতীয়তাবাদী যুবদল।

সোমবার (১৭ মার্চ) যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে সচেতন নাগরিক ও ভুক্তভোগীদের প্রতি এই অনুরোধ  জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, রাজধানীর গুলিস্তানসহ রাজধানীর বিভিন্ন সড়কের ফুটপাত দখল করে একশ্রেণির দুষ্কৃতিকারী জনসাধারণের স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত করার পাশাপাশি ফুটপাতকেন্দ্রিক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রামরত বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী যুবদল এসব অবৈধ দখল-বাণিজ্যকেন্দ্রিক সন্ত্রাসের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনদুর্ভোগ সৃষ্টিকারী এ ধরনের কাজে যুবদলের কারো ন্যূনতম সংশ্লিষ্টতা দৃষ্টিগোচর হওয়া মাত্রই অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে বহিষ্কারসহ তার বিরুদ্ধে দলীয় ও আইনি শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে, এ ধরনের অবৈধ দখল বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট কতিপয় দুষ্কৃতিকারীরা নিজেদের অপরাধ আড়াল করতে উদ্দেশ্যমূলকভাবে যুবদলের পরিচয় ব্যবহার করে যুবদলের ইমেজ ক্ষুণ্ন করছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলা হয়েছে, দলীয় পরিচয় ব্যবহারকারী এ ধরনের অপরাধীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুদের এবং এ জাতীয় অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এতে আরও বলা হয়েছে, যুবদলের পরিচয় ব্যবহার করে কোথাও দখল বাণিজ্যের কোনোরূপ ঘটনা পরিলক্ষিত হওয়া মাত্রই অপরাধীকে তাৎক্ষণিক ঘটনাস্থলে আটক করে যুবদল কেন্দ্রীয় দফতরে (নুরুল ইসলাম সোহেল, দফতর সম্পাদক, ০১৮১৯২৯৫১০৬ এবং মিনহাজুল ইসলাম ভূইয়া, সহ-দফতর সম্পাদক, ০১৭১২০৬১১৯৮) জানানোর জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে