• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

জাতীয় পার্টি জাতীয় বেইমান: ফারুক

   ১৭ মার্চ ২০২৫, ০২:০৯ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
‘জাতীয় পার্টি জাতীয় বেইমান’ বলে মন্তব্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ২০১৪ সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পারত না। কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে গেলে তারা সে নির্বাচনটা করতে পারে। যদিও অসুস্থ এরশাদকে সিএমএইচ হাসপাতালে নিয়ে জোর করে নির্বাচনে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। 

সোমবার (১৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ ঐক্য পরিষদের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। 

ফারুক বলেন, জুলাই আগস্ট আন্দোলনের পরে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছে। আমাদের হয়তো আর কথা বলা লাগবে না। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু আমাদেরকে এখনো মানুষের অধিকারের কথা বলতে হচ্ছে। 

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান গত ১৬টি বছর মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার চেষ্টা করে গেছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে পাঁচটি বছর জেল খেটেছেন।

ভারতের উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, আপনাদেরকে অনেক কিছু বলার আছে। ১৯৭১ সালে আপনারা সহযোগিতা করেছেন আমরা স্বীকার করি। কিন্তু অবৈধ শাসক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছেন বা চেষ্টা করছেন এগুলো আমরা মানি না।

সংগঠনের সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব আব্দুস সালাম আজাদ, কৃষকদল নেতা এম জাহাঙ্গীর আলম, মফিজুর রহমান লিটন, হাজী কামাল হোসেন, মৎসজীবি দলের নেতা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে