• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০

শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মদিন

রাজধানীতে আ’লীগের ঝটিকা মিছিল

   ১৭ মার্চ ২০২৫, ০১:৩৫ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। সোমবার (১৭ মার্চ) সকাল ৬টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে আয়কর বিভাগ কর অঞ্চল -৫ এর সামনে দিয়ে এই মিছিল অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, মিছিলে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিত ছিলেন। মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন।

এ সময় তারা ‘শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানান স্লোগান দিতে থাকেন। 

মিছিল শেষে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন।

নেতাকর্মীরা বলেন, এই অবৈধ সরকারের গ্রেপ্তার আতঙ্কে আমরা ঝটিকা মিছিল করতে বাধ্য হয়েছি। দেশব্যাপী আমাদের হাজারও নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। তবে এই সরকার যাই করুক, খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে ইনশাআল্লাহ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের