• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী

রাজনৈতিক দলগুলোর ইফতারে নেই

ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে অংশ নেওয়া সাংবাদিকরা

   ১৫ মার্চ ২০২৫, ১০:৩৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

সাংবাদিকদের সন্মানে নিয়মিত ইফতার আয়োজন করছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে এসব আয়োজনে ডাক পাচ্ছে না গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা সাংবাদিকরা।

ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে এমন সাংবাদিকরাই সেসব অনুষ্ঠানের অতিথি হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা একজন ফ্রিলান্স সাংবাদিক মাহফুজ কবির তার আক্ষেপের কথা জানিয়েছে। ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “যেসব গণমাধ্যমকর্মী গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, জেল-জুলুম খেটেছেন, টিয়ারশেল এবং পুলিশের আক্রমণে একাধিক বার আহত হয়েছেন তাদের একজনও এসব ইফতারে আমন্ত্রন পাচ্ছেন না,  আশ্চর্যজনক বিষয় হচ্ছে যারা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে তাঁরাই আজ সেসব অনুষ্ঠানের ভি.ভি.আই.পি অতিথি ”।

খোঁজ নিয়ে জানা যায়, জেল জুলুম শিকার করা সাংবাদিকদের রেখে ফ্যাসিস্ট আমলে সরকারকে সাহায্য করা সাংবাদিকরা এখন বিভিন্ন রাজনৈতিক দলের ইফতার মাহফিলের অতিথি।

বিগত সময় নির্যাতিত বিভিন্ন গণমাধ্যমে কাজ করা অনেক সাংবাদিকরাও  এমটিই অভিযোগ করেছেন৷ তাদের দাবি এসব ব্যাপারে রাজনৈতিক দলগুলোর আরো সচেতনতা।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ