• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এক হয়ে মাঠে নামছেন কিম-পুতিন

   ১০ নভেম্বর ২০২৪, ০৫:০৫ পি.এম.

ইউক্রেনে বিপর্যয় ডেকে আনা আক্রমণের রূপকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত দুই দশকের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে বড় দেশটির ক্ষমতাধর নেতা। রাশিয়াকে এক হাতে শাসন করে যাচ্ছেন পুতিন। যাকে বলা হয় রাশিয়ার লৌহমানব। তাকে সমীহ করে চলতে বাধ্য হন বিশ্ব মোড়লরাও।

অপর দিকে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। যাকে বলা হয় অসহিংসু রাষ্ট্রপ্রধান। যখন প্রাণপণ যুদ্ধে লিপ্ত রাশিয়া-ইউক্রেনের সৈন্যরা ঠিক তখনই নাটকীয়ভাবে এই লড়াইয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধের ময়দানে হাজার হাজার কোরীয় সেনা পাঠাচ্ছেন কিম।

উত্তর কোরিয়ার সঙ্গে দেশের কৌশলগত অংশীদারত্বের স্বার্থ জড়িত এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে চুক্তিতে দুদেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা বিধানের কথা উল্লেখ্য রয়েছে। আর এই চুক্তিকে সামনে দেখিয়েই ইউক্রেন যুদ্ধে এক হয়ে মাঠে নামছেন কিম-পুতিন। শনিবার মস্কোর প্রকাশিত এক ডিক্রিতে এমনটি জানানো হয়েছে।

পিয়ংইয়ংয়ে একটি শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। যা চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চকক্ষ।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সরকার গঠনের পথে বিজয়, পেলেন ১১৮ বিধায়কের সমর্থন
সরকার গঠনের পথে বিজয়, পেলেন ১১৮ বিধায়কের সমর্থন
ইরান ইস্যুতে বিরোধিতা, বাহরাইনের সংসদে ৩ এমপি বহিষ্কার
ইরান ইস্যুতে বিরোধিতা, বাহরাইনের সংসদে ৩ এমপি বহিষ্কার