• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আলী ইমাম মজুমদার যিনি ১/১১ তেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাকে আপনারা উপদেষ্টা বানিয়েছেন: রিজভী

   ২৮ অক্টোবর ২০২৪, ০৭:০৮ পি.এম.
ফাইল ছবি

ভিওডিবাংলা ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আলী ইমাম মজুমদার যিনি ১/১১ তেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, শেখ হাসিনার আমলেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাকে আপনারা উপদেষ্টা বানিয়েছেন। এরকম তো অনেকেই রয়েছেন এসব বিষয়ে আপনারা তো কিছু বলেন না? শেখ হাসিনার রক্তাক্ত দুঃশাসনকে যারা প্রলম্বিত করেছে, যারা নিঃস্বার্থভাবে শেখ হাসিনার তাবেদারি করেছে তারা তো এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন।

আজ সোমবার দুপুরে রাজধানীর আজিমপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা বিষয়ক লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আজকে রাষ্ট্রপতি থাকলো কি থাকল না এটা নিয়ে আমরা দেশে কেন জটিলতা তৈরি করছি? কেন আমরা দেশে সংকট ডেকে নিয়ে আসব? এটা মুখ্য বিষয় নয়। আমরা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছি, তার দোসরদেরও আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে আমাদের দায়িত্ব।

রিজভী আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পরে আমরা কিছুটা হলেও নিঃশ্বাস নিতে পারছি। কিন্তু আমাদের অতিরঞ্জিত কিছু করার কারণে এই আন্দোলন যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকেই সতর্ক থাকতে হবে। কারণ শেখ হাসিনা বসে নেই,  তার আশ্রয়দাতারাও বসে নেই।

রিজভী বলেন, গণতন্ত্রের যাত্রাপথে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের অবদান এদেশের মানুষ ইতিহাসে লিখবে। একটা সোনালী অধ্যায় রচিত হবে। কিন্তু আবেগের বসবর্তী হয়ে আমাদের এমন কিছু করা যাবে না যাতে এক্সট্রা কনস্টিটিউশনাল তথা সংবিধান বহির্ভূত কোনো কিছু হওয়ার আশংকা থাকে। 

তিনি আরও বলেন, যে সব গণমাধ্যম নির্লজ্জের মত শেখ হাসিনার পদতলে বসে চামচামি করেছে, শেখ হাসিনার প্রতিটি অপকর্মকে যারা বৈধতা দিয়েছে, কই তাদের বিষয়ে তো আপনারা কিছু বলেন না। ৭১ টেলিভিশনসহ আরও বিভিন্ন টেলিভিশনে আমরা যেভাবে শেখ হাসিনার সুনাম করতে দেখেছি, সেখানে বড় বড় সাংবাদিকরা ছিলেন, মিডিয়ার অনেক নামকরা লোক ছিলেন কই তাদের বিষয়ে তো কিছু বলছেন না? শুধু রাষ্ট্রপতিকে নিয়েই আপনারা ব্যস্ত আছেন।

ভিওডিবাংলা/নিউজ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতকে সাহায্য করতে চাই, শেখ হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান
ভারতকে সাহায্য করতে চাই, শেখ হাসিনাকে ফেরত পাঠান: রাশেদ প্রধান
আরও ৩ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিলেন
আরও ৩ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিলেন
বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী
বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী