• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সংস্কার প্রসঙ্গে টিকচিহ্নে জবাব

রাজনৈতিক দলগুলোর অনীহা

   ১৩ মার্চ ২০২৫, ০৫:৩৪ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়ে গত ৬ মার্চ পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার (১৩ মার্চ) পর্যন্ত মতামত জানানোর সময়সীমা দেয়া হলেও এখনই এ ব্যাপারে নিজেদের অভিমত জানাবে না বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বিএনপির মিত্র ১২ দলীয় জোট, বাম জোটসহ বেশকিছু রাজনৈতিক দল।

সুপারিশগুলো ছক আকারে এমসিকিউ (মালটিপল চয়েস কোয়েশ্চেন) আকারে পাঠানো হয়েছিল। যেখানে ‘টিকচিহ্ন’ দিয়ে ১২০টি প্রশ্নের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়।

সুপারিশের বিষয়ে ‘একমত’, ‘একমত নই’ ও ‘আংশিকভাবে একমত’ এই তিনটি বিকল্প রাখা হয়েছে। এছাড়া সময় ও বাস্তবায়নের ক্ষেত্রে রাখা হয়েছে ছয়টি বিকল্প। মন্তব্যের জন্য রাখা হয়েছে আলাদা জায়গা।

প্রস্তাবিত এমসিকিউ পদ্ধতিতে ‘টিকচিহ্ন’ দিয়ে মতামত জানাতে অনীহা প্রকাশ করেছে বিএনপি। দলটি সংস্কারের বিষয়ে দলের সার্বিক মতামত পরে বিস্তারিত আকারে জানানোর ইচ্ছে প্রকাশ করেছে।

এদিকে, ১৩ মার্চ মতামত জমা দেয়ার সময়সীমা থাকলেও, জমা দিচ্ছে না জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বেশকিছু দল। এদের কেউ কেউ ঐকমত্য কমিশনের কাছে আরও সময় চেয়েছে।

উল্লেখ্য, যত তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছবে, তত তাড়াতাড়ি জাতীয় সনদ তৈরি হবে। যার উপর ভিত্তি করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে, এমনটাই জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্যরা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামত জানার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছিলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
দেশে প্রথমবার টাঙ্গাইল শাড়ি বুননের মানসম্মত প্রশিক্ষণ কাঠামো তৈরি
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ শ্রীমঙ্গল যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী
প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী