• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জয়নুল আবদিন

সরকার নির্বাচন দিতে দেরি করলে, হাসিনার সুবিধা হবে


প্রকাশ:  ১৩ মার্চ ২০২৫, ০২:১৯ পি.এম.
শেয়ার করুন 0
সরকার নির্বাচন দিতে দেরি করলে, হাসিনার সুবিধা হবে

নিজস্ব প্রতিবেদক 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘সরকার নির্বাচন দিতে যত দেরি করবে, হাসিনার তত সুবিধা হবে।’

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে তৃণমূল নাগরিক আন্দোলনের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

ড. মুহম্মদ ইউনূসকে প্রশ্ন করে জয়নুল আবদিন বলেন, ‘কেন পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ গ্রেপ্তারের আওতায় আসলো না? কারা আপনাকে আটকাচ্ছে তাদের নাম প্রকাশ করেন?

অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা চেয়ে তিনি বলেন, ‘সরকার নির্বাচন দিতে যত দেরি করবে, হাসিনার তত সুবিধা হবে। শেখ হাসিনার কোনো কিছুর অভাব নাই, অভাব শুধু ১৮ কোটি মানুষের। শেখ হাসিনা দেশকে হিন্দুস্তানের কাছে বেচে দিয়েছে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানান, ভাইরে ভাই আর রক্তক্ষরণ করতে চাই না। গণতন্ত্রের পথে থাকি। স্বাধীনতার পক্ষে হাটি। সংসদ নির্বাচনের আসি।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত