• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার

তথ্য উপদেষ্টা

‘বাসসকে দ. এশিয়ার অন্যতম সংবাদ উৎসে পরিণত হতে হবে’

   ১১ মার্চ ২০২৫, ০৮:১৬ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দক্ষিণ এশিয়ার অন্যতম সংবাদ উৎসে পরিণত হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম। মঙ্গলবার (১১ই মার্চ) বাসস কর্মকর্তা, সম্পাদক ও সংবাদদাতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, গুজব ও অপতথ্য মোকাবিলা করা বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাসসকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

মাহফুজ আলম বলেন, বিদেশে দেশের ভাবমূর্তি তুলে ধরতে বাসসকে কাজ করতে হবে। এর জন্য তিনি বাসসে কর্মরত প্রতিষ্ঠানটির কর্মকর্তা, সম্পাদক, সংবাদদাতাসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা, সম্পাদক ও  সংবাদদাতাগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
হেড অব নিউজ, ভিওডি বাংলা ঈদুল আজহা আমাদের ত্যাগ ও সম্প্রীতির শিক্ষা দেয়
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
ভুয়া তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
আবার চালু হচ্ছে জনকণ্ঠ
আবার চালু হচ্ছে জনকণ্ঠ