• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাহারাদার হত্যা

গরু লুট, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

   ১১ মার্চ ২০২৫, ০৭:১৪ পি.এম.

নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনার দুর্গাপুরে খামারের পাহারাদারকে হত্যা করে ৭ গরু লুটের ঘটনায় যুবদল নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ এ তথ্য জানান। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল (সোমবার) তাদের জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মো. আব্দুল আওয়াল (৩২), একই ইউনিয়নের রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া (২৮) ও মহর আলীর ছেলে আব্দুল মান্নান (৪২)।

পুলিশ সুপার সায়েম মাহমুদ বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জড়িত সন্দেহে প্রথমে দোলন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে অপর দুজনকে গ্রেপ্তার করা হয়। দোলন সোমবার আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

গ্রেপ্তারদের দেওয়া তথ্যের বরাতে তিনি আরও বলেন, হত্যা ও ডাকাতিতে ৬ থেকে ৭ জন অংশ নেয়। তারা পাহারাদার জয়নাল উদ্দিনকে খামারের গরুর খড়ের ঘরে সিমেন্টের খুঁটির সঙ্গে হাত, গলায় কালো ফিতা ও মুখে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে খামারের ৭টি গরু পিকআপে তুলে নিয়ে যায়। বাকিদের গ্রেপ্তার ও গরুগুলো উদ্ধারে অভিযান চলছে।

এদিকে গ্রেপ্তারের ঘটনায় যুবদল নেতা আব্দুল আওয়ালকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করে উপজেলা যুবদল।

প্রসঙ্গত, গত বুধবার (৫ মার্চ) রাতে দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের রামবাড়ী গ্রামে ওই খামারের পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে ৭ গরু লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নামে পুলিশ।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন নেসা
স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন নেসা
মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক
মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক
নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু