• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

হাবীবুল্লাহ বাহার কলেজ

উপাধ্যক্ষের মরদেহ উদ্ধার, শরীরে ধারাল অস্ত্রের আঘাত


প্রকাশ:  ১০ মার্চ ২০২৫, ১০:১৯ পি.এম.
শেয়ার করুন 0
উপাধ্যক্ষের মরদেহ উদ্ধার, শরীরে ধারাল অস্ত্রের আঘাত

নিজস্ব প্রতিবেদক 

রাজধনীর হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে শান্তিনগর এলাকায় থাকতেন। তবে কিছুদিন আগে তিনি উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় মাঝে মাঝে থাকতেন। সেই বাসায় একাই ছিলেন বলেও জানা গেছে।
 
কলেজের সাবেক শিক্ষার্থী রেজাউল রায়হান বলেন, সাইফুর রহমান স্যারকে কে বা করা সোমবার ভোর রাতে (সেহেরির সময়) দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে হত্যা করে। তার গলা ও মাথায় ধারাল অস্ত্রের আঘাত দেখা গেছে।

হত্যার বিষয়টি নিশ্চিত করে উত্তরাখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, সোমবার রাতে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ভিওডি বাংলা/এম  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?
ছবি: সংগৃহীত
যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই