ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে: সভাপতি

নিজস্ব প্রতিবেদক
নারী নিপীড়ন বন্ধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে রাজপথে নামার হুশিয়ারি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্র্র দল। সোমবার দুপুরে হাইকোর্টের প্রধান ফটকের সামনে এক মানববন্ধ কর্মসূচিতে সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই হুশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ‘অন্তবর্তীকালীন সরকারের্ কর্মকান্ডের ব্যাঘাত ঘটে আজ পর্যন্ত কোনো কর্মসূচি দেইনি।কিন্তু এই ধরনে ঘটনা অব্যাহত থাকে, নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই আমরা বলতে চাই, অতি শিগগরিই ছাত্র দল আবারও রাজপথে নামতে বাধ্য হবে।আমরা অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশের পুরো ছাত্র সমাজের অনুভূতি বুঝার চেষ্টা করেন, আছিয়ার ধর্ষকদের বিচার অতিদ্রুত সময়ের নিশ্চিত করেন। দয়া করে আজকে থেকে আরও বেশি সচেষ্ট হোন।'
রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘ধর্ষণ, নারী নিপীড়নের বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করেন। অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করেন তাহলে আমরা আপনাদের দিকে আঙ্গুল তুলতে বাধ্য হবো। যেভাবে ছিনতাইকারীরা সন্ধ্যার পর হলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমনটি ছাত্র দলের নেতা-কর্মীসহ সাধারণ ছাত্র-ছাত্রীরা আক্রান্ত হচ্ছে। আপনারা দেখেছেন নারায়নগঞ্জে ছাত্র দলের আমাদের ভাই অপূর্বকে ছুরাকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। সেজন্য আমরা স্পষ্টভাবে দাবি করছি, আপনারা আইনশৃঙ্খলার দ্রুত উন্নতি করুন। আছিয়াসহ বিভিন্ন ধর্ষণ ঘটনার দ্রুততম সময়ে তদন্ত শেষ করে বিচার সম্পন্ন করুন।'
সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে সংহিসতা তৈরি কর্মকান্ডের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিচারের আওতায় নিয়ে আসার দাবিও জানান ছাত্র দল সভাপতি।
‘ফ্যাসিস্ট আমলের নারী নিপীড়নের বিচার হয়নি’
ছাত্র দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, গত সাড়ে ১৫ বছর নারীর প্রতি যে নির্যাতন, নারীর প্রতি যে নির্মমতা অথবা যে গণধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কিন্তু গণমাধ্যমে খুব ফলাও করে প্রচার করা হয়নি। আপনারা দেখেছেন, ২০১৮ সালে নোয়াখালীর সূবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ার কারণে আমার বোন পারুলকে কিভাবে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা… তার বিচার নিশ্চিত হয়নি। আমরা ভুলে যাইনি সিলেটের এমসি কলেজে স্বামীকে বেধে রেখে ছাত্র লীগের সন্ত্রাসীরা গণধষর্ণ করেছে তার বিচার এখন্ নিশ্চিত করা যায়নি….। গত সাড়ে ১৫ বছর যে নারী প্রতি নিপীড়ন, ধষণ, অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি যেগুলো এদেশের মানুষ ভুলে যায়নি। আমাদের মনে হচ্ছে, এই অন্তবর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দূর্বল সরকার।দেশের সকল মানুষ সমর্থন দেয়ার পরও তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেনি।বাংলাদেশে গত সাড়ে ১৫ বছরে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেজন্য গত ৭/৮ মাসে নারীর প্রতি সহিংসতা ক্রমান্বয়ে আস্তে আস্তে বাড়ছে।অন্তবর্তীকালীন সরকারকে অবশ্যই নারীর প্রতি সহিংস ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।'
তিনি বলেন, ‘মাগুরায় কিভাবে ৮ বছরের শিশুকে ধষর্ণ করা হয়েছে।কিন্তু এদেশের কিছু মানুষ নারীদের পোষাক নিয়ে বার বার কথা বলে আমরা দেখেছি। নারীদের পোষাকে যদি সমস্যা হতো তাহলে কিভাবে আমার বোন ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয় সেটি ছাত্র দল প্রশ্ন রাখতে চায়।'
‘দুই ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ’
নাছির বলেন, ‘আপনারা দেখেছেন, গত কয়েদিন আগের নারীর প্রতি যে সহিংসতা হয়েছে তাতে কিন্তু অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছিলো। কিন্তু আমরা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সেই ধর্ষক বা নারী নিপীড়নকারীকে তদবীর করে থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছে। আমরা দেখেছি, নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা সে ইতিমধ্যে নারী নির্যাতনকারী হিসেবে দোষী প্রমাণিত হয়েছে তাকে পর্যন্ত সেই কমিটিতে অন্তুর্ভুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবে এই সরকারের স্টেকহোল্ডার দুই একজন গুপ্ত নেতারা এখনো নারী নিপীড়নের পক্ষে তদবির করছে তাদের বিষয়ে সরকারের সর্তক ব্যবস্থা গ্রহন করা উচিত বলে আমরা মনে করছি।'
নারায়নগঞ্জের ছিনতাইকারীর হাতে নিহত অপূর্ব হত্যাকান্ডের বিচার দাবি জানান ছাত্র দল সাধারণ সম্পাদক।
দেশব্যাপী চলমান নারী ধর্ষণ, নিপীড়ন ও নির্যাতন, বিচারহীনতার প্রতিবাদে রাজধানীর হাইকোর্ট এলাকায় মানববন্ধনের এই কেন্দ্রীয় কর্মসূচি করে ছাত্রদল। বেলা ১২টায় হাইকোর্টের মেইন গেইটের সামনে এই কর্মসূচি হয়, চলে আড়াই ঘন্টা। মানববন্ধনে ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
ভিওডি বাংলা/এম







