• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাতেই জিরো পয়েন্ট দখলে নিল ছাত্র-জনতা

   ১০ নভেম্বর ২০২৪, ০৪:২২ এ.এম.
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ রববিার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্টে ‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ জন্য বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। ছাত্র-জনতা আওয়ামী লীগের সেই কর্মসূচি ঠেকাতে রাতেই জিরো পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়েছে।

উল্লেখ্য, আজ শনিবার (৯ নভেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টার পোস্ট করা হয়। যাতে লেখা ছিল, ‘১০ নভেম্বর আসুন জিরো পয়েন্টে, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে’। পরে আওয়ামী লীগের ফেসবুক পেজে অপর এক পোস্টে নেতা-কর্মীদের উদ্দেশ্য করে লেখা হয়, ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র ও সুবিচার প্রতিষ্ঠায় দলে দলে ঢাকায় আসুন।’ পোস্টে বেলা ৩টায় কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়।

এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে রবিবার গণজমায়েতের ডাক দিয়ে লেখেন, ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির ভেন্যুও জিরো পয়েন্ট। সেখানে দুপুর ১২টাতেই ছাত্র-জনতা জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

এদিকে তাদের এই কর্মসূচি ঘোষণার পরপরই গুলিস্তানে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে। তাদের কারও কারও হাতে লাঠিসোঁটাও দেখা যায়। গণমাধ্যমের সঙ্গে আলাপে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা জানান, তারা আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে জিরো পয়েন্টে এসেছেন।

ভিওডিবাংলা/ডেস্ক

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে
শুভেচ্ছা সফরে ভারতীয় নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে
মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরোয়ার কামাল আজিজী
মারা গেছেন নেজামে ইসলাম পার্টির আমির সরোয়ার কামাল আজিজী
রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে: সেতুমন্ত্রী
রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের দায়বদ্ধতা রয়েছে: সেতুমন্ত্রী