• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

সাবেক এমপি আফতাব উদ্দিন গ্রেপ্তার

   ৬ মার্চ ২০২৫, ০৫:৩৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

নীলফামারীর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মজিদ আলী বলেন, বুধবার দিবাগত রাতে রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ আসনের (ডিমলা-ডোমার) সাবেক সংসদ সদস্য। আরপিএমপি কমিশনার মজিদ বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আত্মগোপনে থাকা আফতাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।”

মজিদ আলী সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে তিনটি মামলা তদন্তাধীন। তিনটি মামলার মধ্যে একটি রংপুরে রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের এই কমিশনার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৫
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
ভারতের চোখে চোখ রেখে কথা বলুন — ব্যারিস্টার ফুয়াদের কড়া বার্তা!
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে
জুলাই সহিংসতা মামলায় নিষিদ্ধ আ’লীগ নেতা কারাগারে