• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উখিয়ায় কমিউনিটি নেতাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

   ৬ মার্চ ২০২৫, ০১:১০ পি.এম.

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে কমিউনিটি নেতাকে (মাঝি) হত্যা মামলার ৪ জন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প-১৯ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন— রোহিঙ্গা ক্যাম্প ২০ এরএম ৩২ ব্লকের ৩/৪ এলাকার নুর হোসেনের ছেলে মো. মোজাম্মল (৩২), ইউসুফের ছেলে কামাল হোসেন, জাফরের ছেলে মোহাম্মদ সিদ্দিক (৪০) ও রশিদ আহমেদের ছেলে জুবায়ের (৩০)।

ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আবু হানিফার তত্ত্বাবধানে অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ) কে এম আজিজুল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২০ এক্সটেনশনের হেড মাঝি মোহাম্মদ নুরকে (৩০) সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার ১৩ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের স্ত্রী সামিরা বেগম (২১)। যার মামলা নম্বর-১১। একই দিন অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন নেসা
স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণমন্ত্রীর মা জেবুন নেসা
মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক
মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা, তরুণী আটক
নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
নাগেশ্বরীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু