• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

৩০ বছর কাটল টেরই পেলাম না: ওমর সানী


প্রকাশ:  ৫ মার্চ ২০২৫, ০৭:১০ পি.এম.
শেয়ার করুন 0
৩০ বছর কাটল টেরই পেলাম না: ওমর সানী

বিনোদন ডেস্ক

যৌথ জীবনের তিন দশক কেটে গেছে ওমর সানী-মৌসুমীর। বছর ঘুরে ফিরে এসেছে গাঁটছড়া বাঁধার দিন। সামাজিক মাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন এ অভিনেতা। 
নিজের ফেসবুকে লিখেছেন, কিভাবে কেটে গেল ৩০ বছর টের পেলাম না, আমার ভালো লাগাটা একই জায়গায় আছে। 

এদিকে অনেক দিন হলো যুক্তরাষ্ট্রে মৌসুমী। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ দেশের সময়ের হেরফের আছে বেশ। বিষয়টি বোঝা গেছে নায়কের কথায়। তিনি লিখেছেন, দেরি হলো কারণ আমার হোম মিনিস্টার আমেরিকার টাইমে আমাকে উইশ করলেন তার জন্য ওয়েট করলাম।

১৯৯৫ সালে চার হাত এক হয় সানি-মৌসুমী। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। ‘দোলা’ নামের একটি সিনেমায় কাজ করতে গিয়ে মৌসুমীর প্রতি টান অনুভব করেন সানি। পরে বন্ধুত্বের শুরু, যা গড়ায় প্রণয়ে। 

পর্দায় জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন সানি-মৌসুমী। বাস্তব জীবনেও সফল এ তারকা দম্পতি। এক মেয়ে ও এক ছেলেকে নিয়ে সুখের সংসার তাদের।

ভিওডি বাংলা/এস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান