• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জনকল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য: আমিনুল হক

   ৪ মার্চ ২০২৫, ০৩:৪৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীতে গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

মঙ্গলবার (০৪ মার্চ) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পল্লবীর ইস্টার্ন হাউজিং এ রাজধানীর পল্লবী ও রূপনগর থানার ৮টি ওয়ার্ডের অসহায়দের মাঝে এসব বিতরণ করা হয়।

আমিনুল হক বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। জনগণকে বঞ্চিত করে  নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত সময় কাটিয়েছিল তারা। 

তিনি বলেন, ফ্যাসিষ্ট সরকারের নির্যাতন নিপীড়ন সহ্য করেও গত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল এবং এখনো বিএনপি জনগণের পাশে থেকে কাজ করছে। দেশে যখনই কোনো মহামারী দুর্যোগ বন্যা ও করোনাকালীন কঠিন সময় এসেছে। সেই কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। কারণ বিএনপি জনগণের দল।

ইফতার সামগ্রী বিতরণের সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
আমি আমার পূর্বের বক্তব্য সরিয়ে নিলাম: মামুনুল হক
জামায়াতের সাবেক আমির নিজামীর ছেলে এনসিপিতে
জামায়াতের সাবেক আমির নিজামীর ছেলে এনসিপিতে