• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কনটেন্ট ক্রিয়েটর কাফি গ্রেপ্তার হয়নি

   ৪ মার্চ ২০২৫, ০৩:০০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

কিছুদিন আগেই আগুনে পুড়ে গেছে কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়ি। গত ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে কাফি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে, “নিজের বাড়িতে নিজে আগুন দিয়ে অগ্নিসংযোগের নাটক। যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর কাফি” শীর্ষক একটি দাবি প্রচার করা হয়েছে।

শনিবার (১ মার্চ) আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশের ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের অনুসন্ধানে জানা যায়, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়নি বরং কোনোপ্রকার তথ্য প্রমাণ ছাড়াই এমন দাবিটি প্রচার করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে ব্যবহৃত ফুটেজগুলো পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। ভিডিওর শুরুতে এক সংবাদ উপস্থাপকের সংবাদ পাঠের ফুটেজ দেখানো হয়। উপস্থাপককে বলতে দেখা যায়, “কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগ ছিল সে নিজের বাড়িতে নিজেই অগ্নি সংযোগের নাটক সাজিয়েছে।” তবে, পর্যবেক্ষণে উপস্থাপকের কথা বলার ভঙ্গির সাথে অডিওর অসামঞ্জস্যতা পাওয়া যায়। 

এছাড়া ভিডিওতে দাবি করা হয়, যৌথ বাহিনীর অনুসন্ধানে উঠে এসেছে অগ্নিসংযোগের মূল হোতা কাফি ‍নিজেই। আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নুরুজ্জামান কাফি পূর্বপরিকল্পিতভাবে নিজ বাড়িতে অগ্নিসংযোগ করেন এবং পরে রাজনৈতিকভাবে সুবিধা আদায়ের উদ্দেশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ তুলেন।

তবে নুরুজ্জামান কাফি পূর্বপরিকল্পিতভাবে নিজ বাড়িতে অগ্নিসংযোগ করেন দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী কোনো প্রতিবেদনে প্রকাশ করেছে কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, নুরুজ্জামান কাফি এর ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি নিয়মিত ফেসবুকে সক্রিয় রয়েছেন। অর্থাৎ, এটি নিশ্চিত যে নুরুজ্জামান কাফির গ্রেপ্তারের দাবিটি মিথ্যা।

আলোচিত ভিডিওগুলোর থাম্বনেইলে কাফির গ্রেপ্তারের দাবিতে প্রচারিত ছবিগুলো আলাদাভাবে যাচাই করে দেখেছে রিউমর স্ক্যানার টিম।

ভিওডি বাংলা/এম 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার প্রতিমন্ত্রীর
মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক দেশ গড়ার অঙ্গীকার প্রতিমন্ত্রীর
নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে চীন-মৈত্রীতে গেলেন প্রধানমন্ত্রী
নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে চীন-মৈত্রীতে গেলেন প্রধানমন্ত্রী
সেতুমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
সেতুমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ