• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ছাত্রদলের র‌্যালিতে হামলা-মারপিট


প্রকাশ:  ২ মার্চ ২০২৫, ০৯:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ছাত্রদলের র‌্যালিতে হামলা-মারপিট

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন হয়েছে। এ নিয়ে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। এ সময় দলের আরেক অংশের নেতা-কর্মীরা হামলা চালিয়ে মারপিট করতে থাকেন।

রোববার (২ মার্চ) বিকালে নলডাঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে আনন্দ র‍্যালিটি নলডাঙ্গা শহীদ মিনার থেকে বের হয়ে রেলগেট নামক স্থানে পৌঁছালে এই হামলার ঘটনা ঘটে। 

এ সময় চরম উত্তেজনা বিরাজ করছিল। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসতিয়াক আহমেদ সোহান বলেন, নলডাঙ্গায় আনন্দ র‌্যালির সময় কিছুটা ঝামেলা সৃষ্টি হয়েছিল। পরে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক