• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিভেদ সৃষ্টির পায়তারা চলছে: মির্জা আব্বাস


প্রকাশ:  ২ মার্চ ২০২৫, ০৮:০৬ পি.এম.
শেয়ার করুন 0
বিভেদ সৃষ্টির পায়তারা চলছে: মির্জা আব্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘এক শ্রেণির লোক দেশের বাইরে থেকে এবং দেশের ভেতরে থেকে বিএনপির সঙ্গে আলেম ওলামাদের একটি দুরত্ব, ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিভেদ কিন্তু বিএনপির সঙ্গে উলামা মাশায়েখদের নয়। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে। দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে’

রোববার (২ মার্চ) রাজধানীর লেডি ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আলেম-উলামা ও এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে মির্জা আব্বাস এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘এখন নতুন দল এসেছে, আপনারা সাবধান থাকবেন। আমি কিন্তু তাদের স্লোগান বুঝি না। আমি কিন্তু বুঝি নাই কাকে দ্বিতীয় স্বাধীনতা বলে। আমি এখনও বুঝি নাই সেকেন্ড রিপাবলিক কি। কী বুঝায়, আপনার বুঝেছেন কিনা জানি না? অর্থাৎ একটা উসিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে খেয়াল রাখবেন।’

কোনও দলের নাম উল্লেখ না করে মির্জা আব্বাস বলেন, ‘আর আপনাদের মতো এরকমই পোশাক পরা একশ্রেণি ওদেরকে বাতাস দিয়ে যাচ্ছে। দয়া করে আপনারা ওদেরকে একটু সামাল দেবেন।’

তারেক রহমানের নেতৃত্বে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো, ইনশাল্লাহ। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ