• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হবিগঞ্জে যুবলীগ নেতা রেখাছ মিয়া গ্রেপ্তার

   ৯ নভেম্বর ২০২৪, ০৪:৫৭ পি.এম.

হবিগঞ্জের বানিয়াচংয়ে হত্যা মামলার আসামি রেখাছ মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩টায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বানিয়াচং উপজেলা যুবলীগের সভাপতি।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি আব্দুর রহিম।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ। এ সময় পুলিশসহ ৯ জন নিহত হয়। ঘটনার পর গত ২২ আগস্ট নিহত হাসান মিয়ার বাবা ছনু মিয়া বাদী হয়ে সাবেক এমপি ময়েজউদ্দিন রুয়েলকে প্রধান আসামি করে ১৬০ জনের নাম উল্লেখ করে ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

সেই মামলায় বানিয়াচং থানার এসআই জাহাঙ্গীর আলম গোপন সংবাদের ভিত্তিতে কুন্ডুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
মাদক ঠেকাতে ঢাকা-ইসলামাবাদ চুক্তি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি
পুলিশের বিশৃঙ্খল অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে: আইজিপি