• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

এই তরুণ প্রজন্মের কাছ থেকে অনেক কিছু শেখার আছে: অপর্ণা সেন

  ভিওডি বিনোদন ডেস্ক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৭:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন দেশের ছাত্রছাত্রীদের সাহস, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আস্থা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের প্রশংসা করেছেন। এক আবেগঘন বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে প্রতিবাদ ও আন্দোলনের কার্যকারিতা নিয়ে যে হতাশা তার মধ্যে ছিল, শিক্ষার্থীদের সাম্প্রতিক ভূমিকা সেই ধারণা বদলে দিয়েছে।

অপর্ণা সেন বলেন, “নমস্কার, আদাব,জয় হিন্দ। আমার নাম অপর্ণা সেন। গতরাতে আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি গণতান্ত্রিক ভিন্নমতের প্রকৃত অর্থ শিখেছি। তারা আমাকে শিখিয়েছে কীভাবে সংবিধানের ওপর আস্থা রেখে নিজের অধিকার ও মত প্রকাশ করতে হয়।”

তিনি বলেন, অনেক মানুষের মতো তিনিও একসময় হতাশা ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তার মনে হয়েছিল, প্রতিবাদ করেও হয়তো কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। এমনকি নিজের মত প্রকাশ করলে নানা ধরনের অভিযোগ বা শাস্তির মুখে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছিল।

তবে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও দৃঢ় অবস্থান তাকে নতুন করে আশাবাদী করেছে বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ছাত্রছাত্রীরা প্রমাণ করেছে যে গণতান্ত্রিক পদ্ধতি, সংবিধানের প্রতি বিশ্বাস এবং অহিংস আন্দোলনের মাধ্যমেও মানুষের দাবি তুলে ধরা সম্ভব।

আবেগাপ্লুত হয়ে অপর্ণা সেন বলেন, শিক্ষার্থীদের সাহস ও দৃঢ়তা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। তাদের এই মনোবল দেখে তিনি দীর্ঘ সময় আবেগ ধরে রাখতে পারেননি। তার ভাষায়, এই তরুণ প্রজন্মের কাছ থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে।

ছাত্রছাত্রীদের উদ্দেশে শুভকামনা জানিয়ে তিনি বলেন, “শাবাশ! তোমাদের কাছ থেকে আমরা শিখছি। আমাদের পথ দেখানোর জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।”

অপর্ণা সেনের বক্তব্যে উঠে এসেছে, তরুণদের শান্তিপূর্ণ ও সংবিধানসম্মত অবস্থান তার মধ্যে গণতন্ত্রের প্রতি নতুন আস্থা তৈরি করেছে। শিক্ষার্থীদের সাহস ও বিশ্বাসকে তিনি দেখছেন ভবিষ্যতের জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
মামুনুর রশীদের মা রোকেয়া খানম আর নেই
ছবি: সংগৃহিত
ইধিকাকে খেলা শেখাচ্ছেন সৃজিত!
‘বৈদেশ’ সিনেমার পোস্টার। ছবি: পরিচালকের সৌজন্যে
দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’